BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার-২

রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার-২

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল-নগদ টাকা উদ্ধারসহ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন নূরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪)।

রবিবার (৯ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ারী থানাধীন জুড়িয়াটুলি এলাকার একটি বাসায় দুজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৫০ মিনিটে ডিবির টিম সেখানে অভিযান পরিচালনা করে নূরুল হক ও সাইদুল আমিনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ টাকার জাল নোট, ১৯ লাখ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুটি স্ট্যাপলিং মেশিন ও দুই প্যাকেট স্ট্যাপলার পিন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

গ্রেপ্তার নূরুল হক ও সাইদুল আমিন দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দেন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার স্বপন বালমেকী / ঢাকা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের