BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটিতে কাঠবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে ২ শ্রমিক নিহত

রাঙ্গামাটিতে কাঠবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে ২ শ্রমিক নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে কাঠবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে রাঙ্গামাটি শহরের আসামবস্তি–কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত শ্রমিকের নাম বিনয় চাকমা (৩৫)। হতাহত সবাই একই এলাকার বাসিন্দা এবং কাঠবোঝাই কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠ বহনকারী মিনি পিকআপটি ঢালু সড়ক বেয়ে উপরে উঠতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে গাড়িটি পিছনের দিকে গড়িয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিনজন শ্রমিক নিচে চাপা পড়েন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান জানান, রাতের বেলায় দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই মিনি পিকআপটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাঙ্গামাটি প্রতিনিধি মো. মাজহারুল করিম মাজেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই