রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলায় আজ শান্তিপূর্ণভাবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার পর শুরু হয়েছে ভোট গণনা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জাতীয় সংসদের ২৯৯ নং (রাঙামাটি পার্বত্য জেলা) আসনে ২১৩টি ভোটকেন্দ্র রয়েছে। ১০টি উপজেলার ৫০টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা নিয়ে গঠিত এই জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।
এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং হিজড়া ভোটার ২ জন।
রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনে এবার মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৭ জন।
তারা হলেন, বিএনপির অ্যাড. দীপেন দেওয়ান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, জাতীয় পার্টির অশোক তালুকদার, গণঅধিকার পরিষদের এম এ আবুল বাশার, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, ইসলামী আন্দোলনের মো. জসিম উদ্দিন, ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাঙ্গামাটি প্রতিনিধি মো. মাজহারুল করিম মাজেদ। #















