BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাকসু জিএসের আচরণ নিয়ে উদ্বেগ: মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

রাকসু জিএসের আচরণ নিয়ে উদ্বেগ: মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (আজ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহীসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের কিছু কর্মকাণ্ডে ক্যাম্পাসে উত্তেজনা ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

ছাত্রদল নেতারা আরও জানান, ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাকসু জিএসের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

মানববন্ধন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে রাবি প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির পেশাগত মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত রোববার (গতকাল) বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে টাঙানো একটি ব্যানার রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে রাবি ছাত্রদলের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার