BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাউজানে দেশীয় তৈরি এলজি, গুলি–মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী রিপন গ্রেপ্তার

রাউজানে দেশীয় তৈরি এলজি, গুলি–মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী রিপন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজানে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজি, গুলি ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী আবু সাইদ প্রকাশ রিপন (৩৭)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টায় থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার বিকেল আড়াইটায় এসআই কাউছার হামিদের নেতৃত্বে সুলতানপুর সরকারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে খালি একটি স্থান থেকে রিপনের হেফাজতে থাকা ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পর রিপনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ একই দিন সুলতানপুর এলাকার একটি গরুর ফার্মে অভিযান চালায়। সেখানে পাওয়া যায়— কাঠের বাটযুক্ত একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড শটগানের কার্তুজ।

এর আগে ২০ নভেম্বর ভোর ৩টা ৪০ মিনিটে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আরও একটি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করেছিল।

সাম্প্রতিক দুই অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের ঘটনায় রিপনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, রিপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অস্ত্র বহনে সক্রিয় ছিল। তাকে গ্রেফতার করায় এলাকায় অপরাধ দমনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে তারা আশা প্রকাশ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত