BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার : আইনমন্ত্রী

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার : আইনমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: আরও যাচাই-বাছাই ও অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, মানবাধিকার কমিশনসহ কয়েকটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে এসব বিষয়ে নতুন আইন প্রণয়ন করা হবে।

রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী জানান, আগামী ১৫ মের পর মানবাধিকার কমিশন আইন নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিলগুলো স্বচ্ছ প্রক্রিয়ায় আনা হবে, যাতে সব পক্ষের আলোচনার সুযোগ থাকে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিলগুলো পাস হলে এ বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ থাকত না, তাই নতুন করে তা সংসদে আনা হবে।

আইনমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের চলমান প্রথম অধিবেশনে ৯১টি বিলের মাধ্যমে ১১০টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে ৯৭টি অধ্যাদেশ হুবহু, ১৩টি সংশোধিত আকারে এবং ৭টি অধ্যাদেশ রহিত করা হয়েছে। এছাড়া ১৬টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি।

এ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব ইস্যুতে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন, সেগুলোর কিছু তথ্য সঠিক ছিল না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার