BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে : বাণিজ্য উপদেষ্টা

রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে : বাণিজ্য উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজারে বিশেষ করে ভোগ্যপণ্যের ক্ষেত্রে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (২৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বর্তমান বাজারের স্থিতি নিয়েছি। আমদানি এবং উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করেছি।

বিশ্লেষণ করে আমরা এই উপলব্ধিতে উপনীত হয়েছি যে গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজার আরও ভালো হবে। গত বছরের তুলনায় এ বছরের রমজানের বাজারে আরও বেশি স্থিতি থাকবে বলে আমাদের বিশ্বাস।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা বা পরিস্থিতি স্বাভাবিক আছে।

গত বছরের মতোই আছে বা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম দাম আছে, কিন্তু সরবরাহ পরিস্থিতি একই রকম আছে। কাজেই তারা আমাদের আশ্বস্ত করেছেন যে মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং সরবরাহও স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, প্রায় সব ধরনের পণ্যের ক্ষেত্রেই স্থিতিশীল অবস্থায় আছে। সরবরাহ পরিস্থিতি কোনো কোনো ক্ষেত্রে কিছু বেশি আছে, মূল্য কোনো কোনো ক্ষেত্রে কিছু কম আছে।

কাজেই আশা করা যায়, গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজারে বিশেষ করে ভোগ্যপণ্যের ক্ষেত্রে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর প্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা হলিউডে পা রাখলেন দিশা পাটানি বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার