BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যোগ করা সময়ের ২ গোলে বায়ার্নের জয়

যোগ করা সময়ের ২ গোলে বায়ার্নের জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: লড়াইটা ঘরের মাঠে। প্রতিপক্ষও শক্তি-সামর্থ্যে যোজন-যোজন পিছিয়ে থাকা সেন্ট পাউলি। তাদের বিপক্ষেই শুরুতে গোল খেয়ে বসল বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধে সমতায় ফিরলেও তারা পয়েন্ট হারানোর শঙ্কায় থাকল অনেক্ষণ। তবে, যোগ করা সময়ের দুই গোলে জয় পেল জার্মান চ্যাম্পিয়নরা।

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বায়ার্ন। শুরুতে আন্দ্রেয়াসের গোলে পিছিয়ে পড়ার পর স্বাগতিকদের সমতায় ফেরান রাফায়েল গেরেইরো। পরে শেষ সময়ে গোল করে বায়ার্নকে জেতান লুইস দিয়াস ও নিকোলাস জ্যাকসন।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ৩-১ ব্যবধানে পরাজিত বায়ার্ন এদিন শুরুতেই গোল খেয়ে বসে। ম্যাচের ষষ্ঠ মিনিটে তাদের জালে বল পাঠান লিগে আগের ১১ ম্যাচে ৮টিতে হারা পাউলি।

গোলের জন্য মরিয়া হয়ে ওঠা বায়ার্নকে ৪৪তম মিনিটে সমতায় ফেরান গেরেইরো।

দ্বিতীয়ার্ধেও চলে বায়ার্নের আক্রমণের ঝড়। কিন্তু কোনোমতেই পাউলির রক্ষণের দেয়াল ভাঙতে পারছিল না তারা। একটা সময় মনে হচ্ছিল, সমতায় শেষ হবে লড়াই।

তবে, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দারুণ হেডে বায়ার্নকে জয়ের পথে এগিয়ে নেন কলম্বিয়ান উইঙ্গার দিয়াস। এর চার মিনিট পর ব্যবধান আরও বাড়ান সেনেগালের ফরোয়ার্ড জ্যাকসন।

ম্যাচে মোট ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট করে বায়ার্ন। যার মধ্যে লক্ষ্যে ছিল তিনটি।

এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন। ১২ ম্যাচ ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু