BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায়

যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায়

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সঙ্গে মিলে ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার আগেই আরব সাগরে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন, বেশ কয়েকটি ডেস্ট্রয়ারসহ ব্যাপক সমরাস্ত্র মোতায়েন করে ওয়াশিংটন।

এছাড়া হাজার হাজার সৈন্য মোতায়েন থাকলেও কূলকিনারা না পেয়ে পরে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড আরব সাগরে মোতায়েন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র।

সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে মাঝপথেই। লোহিত সাগর থেকেই ফিরে গেছে সমুদ্রের এ দানব।

রহস্যজনক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির পর লোহিত সাগর থেকে পুনরায় আগমনের রাস্তায় তথা সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে ফিরে যায় ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড।

সেটি মেরামতের জন্য গ্রিসের একটি সামরিক ঘাঁটিতে নেওয়ার কথা জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনী।

বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রী জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরে এসেছে। এটি মধ্যপ্রাচ্য যুদ্ধের অংশ ছিল।

ফেব্রুয়ারিতে গ্রিক দ্বীপের সৌদা বে থেকে খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহকারী এই রণতরী ১২ মার্চ তার লন্ড্রিতে অগ্নিকাণ্ডের খবর দেয়, যাতে বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী