BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধ কয়েক মাস দীর্ঘ হলে পুরো ইউরোপীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে : বিশ্লেষক

যুদ্ধ কয়েক মাস দীর্ঘ হলে পুরো ইউরোপীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে : বিশ্লেষক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যান রোজনো বলেন, যদি এই যুদ্ধ কয়েক মাস ধরে চলতে থাকে, তাহলে সমগ্র ইউরোপীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক জ্যান রোজনো বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত যদি কয়েক মাস ধরে চলতে থাকে, তবে পুরো ইউরোপীয় অর্থনীতির উপর এর প্রভাব পড়তে পারে।

তিনি আল-জাজিরাকে বলেন, জ্বালানি দামের ধাক্কা অর্থনীতির প্রায় সব খাতে প্রভাব ফেলবে, কারণ ইউরোপে অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ডই এটির উপর নির্ভরশীল।

রোজনো জানান, ইউরোপের প্রায় ৮০ শতাংশ জ্বালানি আসে জীবাশ্ম জ্বালানি—প্রাকৃতিক গ্যাস, তেল ও কয়লা থেকে। এসব জ্বালানির দাম বাড়লে সার উৎপাদন, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে খরচ বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে।

তার মতে, এর ফলে আগামী সপ্তাহ ও মাসগুলোতে পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি খাতের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

রোজনো আরও বলেন, কূটনৈতিক উদ্যোগের চেয়ে অর্থনৈতিক চাপই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সঙ্গে ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান ঘটাতে বড় ভূমিকা রাখতে পারে।

তিনি উল্লেখ করেন, এই সংঘাত ইউরোপ কতটা আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল, তা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ