BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইস্টার সানডে উপলক্ষে ঘোষিত স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে মুখোমুখি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই আবারও পূর্ণমাত্রার হামলা শুরুর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

৩২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই রুশ বাহিনী ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, এই সময়ের মধ্যে রাশিয়া অন্তত ২ হাজার ২৯৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

ইউক্রেন আরও অভিযোগ করেছে, নিরস্ত্র সেনাদের গুলি করে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার প্রতিটি হামলার সমুচিত জবাব দেওয়া হবে।

একই সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়িয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরির আশাও প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, পাল্টা অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন প্রায় ১ হাজার ৯৭১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের দাবি, দিনিপ্রোপেত্রোভস্ক, সুমি ও দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ প্রতিহত করা হয়েছে।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ড্রোন হামলায় তাদের একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে চিকিৎসাকর্মীরা আহত হয়েছেন।

উত্তেজনার মধ্যেই ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার (১৩ এপ্রিল) থেকে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন।

এর আগে গত বছরও ইস্টার উপলক্ষে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও সেটি টেকেনি।

উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। রাশিয়ার জাতীয় দিবস ঘিরেও যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ইউক্রেন সে সময় ওই উদ্যোগকে ‘ভণ্ডামি’ বলে মন্তব্য করেছিল।

বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি বারবার ভেঙে পড়ায় দুই দেশের মধ্যে আস্থার সংকট আরও গভীর হচ্ছে, যা দীর্ঘমেয়াদি শান্তি প্রচেষ্টাকে জটিল করে তুলছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার