BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধকালীন জ্বালানি আমদানিতে ইউরোপের বাড়তি খরচ কত?

যুদ্ধকালীন জ্বালানি আমদানিতে ইউরোপের বাড়তি খরচ কত?

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি আমদানিতে ইউরোপকে অতিরিক্ত ৩২ বিলিয়ন ডলার বা ২৭ বিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন।

সোমবার (২৭ এপ্রিল) বার্লিনে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি।

গত চার বছরের মধ্যে ইউরোপ দ্বিতীয়বারের মতো বড় ধরনের জ্বালানি সংকটের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই ইউরোপের অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ করে তুলছে।

ভন ডার লিয়েন স্মরণ করিয়ে দেন যে ২০২২ সালে ভ্লাদিমির পুতিন গ্যাস সরবরাহ বন্ধ করেছিলেন এবং বর্তমানে হরমুজ প্রণালি নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে।

এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আমদানিনির্ভরতা কমানোর ওপর জোর দেন তিনি।

তার মতে, ইউরোপের স্বাধীনতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ছোট মডুলার পারমাণবিক চুল্লিসহ পারমাণবিক শক্তির নতুন উদ্ভাবন নিয়ে কাজ করার প্রস্তাব দেন।

তিনি স্পষ্ট করে বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত প্রতিটি কিলোওয়াট বিদ্যুৎ ইউরোপকে সাশ্রয়ী জ্বালানি ও জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার