BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে ডাকছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে ডাকছেন ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিপুল সংখ্যক খালি ট্যাংকার জ্বালানি তেল সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের দিকে আসছে।

যুক্তরাষ্ট্রের তেল সবচেয়ে ভালো ও খাঁটি। আমরা আপনাদের অপেক্ষায় আছি। দ্রুত চলে আসুন।

শনিবার (১১ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা লেখেন।

ট্রাম্প লেখেন, বিপুল সংখ্যক সম্পূর্ণ খালি তেলের ট্যাংকার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের দিকে আসছে বিশ্বের সেরা ও সবচেয়ে ‘খাঁটি’ তেল (এবং গ্যাস!) বোঝাই করার জন্য। এর মধ্যে বিশ্বের অন্যতম বড় ট্যাংকারগুলোও রয়েছে।

ট্রাম্প আরও লেখেন, পরবর্তী দুটি বড় তেল অর্থনীতির দেশের সম্মিলিত পরিমাণের চেয়েও বেশি তেল আমাদের কাছে আছে এবং এটি উচ্চমানের। আমরা আপনার জন্য অপেক্ষা করছি। দ্রুত সংগ্রহ করুন!

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলবাহী জাহাজের চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। এ প্রণালি অপরিশোধিত তেল ও এলএনজি পরিবহণের অন্যতম পথ। যুদ্ধে এটি অচল হয়ে পড়ায় বিশ্বব্যাপী তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল আক্রমণের মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই ব্যাপক সশস্ত্র সংঘাতের অবসানের জন্য পাকিস্তানে আলোচনা চলছে।

চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান।

ইরানের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, এই যুদ্ধে প্রায় তিন হাজার ইরানি নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার