BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে জবাব হবে ‘যন্ত্রণাদায়ক’ : হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে জবাব হবে ‘যন্ত্রণাদায়ক’ : হুঁশিয়ারি ইরানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি কোনো হামলা চালায়, তাহলে এর কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক এ হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে কোনো আগ্রাসন হলে, তা আগের চেয়ে আরও যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মুখে পড়বে।’

গত জুন মাসে হওয়া ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন আরও বেশি বলেও জানান তিনি।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা (যুক্তরাষ্ট্র-ইসরাইল) যদি কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেয়, তবে নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও বেশি ব্যর্থ হবে এবং আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবরের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৬ জানুয়ারি) জানিয়েছে, ইরানের কাছে বিদেশি যুদ্ধজাহাজের আগমন তেহরানের প্রতিরক্ষা অবস্থান বা কূটনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের অবস্থান স্পষ্ট। আমরা কখনো যুদ্ধকে স্বাগত জানাইনি, আবার কূটনীতি ও আলোচনার পথ থেকেও কখনো সরে আসিনি। এসব আমরা বাস্তবে দেখিয়েছি।

ইরানের কাছে জনগণের সমর্থনে দেশ রক্ষার পূর্ণ ইচ্ছা ও সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিদেশি যুদ্ধজাহাজের প্রবেশ দেশ রক্ষায় ইরানের দৃঢ়তা ও আন্তরিকতাকে প্রভাবিত করতে পারবে না।

ইসরাইলের চ্যানেল ১৩ জানায়, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা বহনকারী একটি জাহাজ ইসরাইলের দিকে যাচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যে একটি ‘থাড’ আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পৌঁছানোর কথা রয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার