BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে ইরান

যুক্তরাষ্ট্রের হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত দেশটির ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

একইসঙ্গে তিনি তিনি জোর দিয়ে বলেছেন, এ ধরনের হামলাকে ওই ঘাঁটিগুলো যেসব দেশে রয়েছে, সেই দেশগুলোর বিরুদ্ধে হামলা হিসেবে দেখা উচিত হবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পারমাণবিক ইস্যুতে তেহরান-ওয়াশিংটনের ইতিবাচক আলোচনার একদিন পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তী দফার আলোচনার জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন আগামী সপ্তাহের প্রথম দিকে আবার দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

অরাঘচি বলেন, তেহরান ও ওয়াশিংটন মনে করে খুব শিগগিরই আরও বৈঠক হওয়া উচিত।

মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি জোরদারের পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ—যা পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্য পথ—ত্যাগ করতে হবে, পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং অঞ্চলজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া বন্ধ করতে হবে।

যদিও তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, পারমাণবিক জ্বালানি উৎপাদনকে অস্ত্র হিসেবে ব্যবহারের কোনো উদ্দেশ্য নেই।

আরাঘচি বলেন, যেকোনো সংলাপের জন্য হুমকি এবং চাপ থেকে বিরত থাকা প্রয়োজন। (তেহরান) শুধুমাত্র পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করছে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না।

গত বছরের জুনে ইরানে পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন জায়গায় আকস্মিক হামলা চালায় ইসরাইল। জবাবে ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেহরান। একপর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনায় তেল আবিবের সাথে হামলায় যোগ দেয় ওয়াশিংটন। তেহরান তখন থেকেই বলছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানি সশস্ত্র বাহিনী। আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে নতুন করে হামলা হলে একই জবাব দেয়া হবে।

তিনি বলেন, ‘আমেরিকার মাটিতে আক্রমণ করার সম্ভাবনা নেই। তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করব। আমরা প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করব না; আমরা তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করব। এই দুইয়ের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে।’

ইরান বলছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের স্বীকৃতি চায় এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার টেবিলে রাখলে তারা ইসরাইলি হামলার ঝুঁকিতে পড়বে।

পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‌‘স্বস্তিজনক’ চুক্তিতে ইরান প্রস্তুত বলেও জানান আরাঘচি। তিনি বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের একটি অবিচ্ছেদ্য অধিকার। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে তিনি প্রস্তুত রয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পারমাণবিক সমৃদ্ধকরণ আমাদের অখণ্ড অধিকার এবং এটি চালু থাকতে হবে। বোমাবর্ষণ করেও তারা আমাদের সক্ষমতা ধ্বংস করতে পারেনি। আমরা সমৃদ্ধকরণ নিয়ে স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত