BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যথা সময়ে দেশে ফিরবেন তারেক রহমান, কিছুই বাধা হবে না : রিজভী

যথা সময়ে দেশে ফিরবেন তারেক রহমান, কিছুই বাধা হবে না : রিজভী

ঢাকা প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন বলেই যথা সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। তখন কোনও কিছুই বাধা হবে না। বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্ট’-এ বিশ্বাসী। অতীতেও আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। আধুনিক প্রযুক্তির উন্নয়ন কাজে লাগিয়ে তিনি প্রতিটি অঙ্গীকার বাস্তবে রূপ দেবেন। এর চুল পরিমাণ বিচ্যুতি হবে না।

তিনি বলেন, অতীতে স্বামী মারা গেলে স্ত্রী ১৫ বছর পেনশন পেতেন। কিন্তু ১৯৯০ সালে বিএনপির নির্বাচনে ইশতেহারে স্বামী মারা গেলে স্ত্রী যতদিন জীবিত থাকবেন, ততদিন পেনশনের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তা বাস্তবায়ন করেছিলেন। এটা আমাদের পুরানো নীতি। আবারও ক্ষমতায় গেলে এই নীতি বাস্তবায়ন করবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি নির্বাচন করতে চাই, তাহলে দলের প্রস্তুতি ও সভা-সমাবেশ করতে দিতে হবে। না হলে নির্বাচন আকাশের তারা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি যখন মনে করবেন, তখনই দেশে আসবেন—এতে কোনও বাধা হবে না। কারণ তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ