BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল

ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: আক্রমণে খুব বেশি ভীতি ছড়াতে পারল না আর্সেনাল। তবে মাঠে আধিপত্য করেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করল দলটি। সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত হলো মিকেল আর্তেতার দলের।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা। মার্তিন সুবিমেন্দি দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে বদলি নেমে জোড়া ভিক্তর ইয়োকেরেশ।

আসরে প্রথম দেখায় গত নভেম্বরে সান্ডারল্যান্ডের মাঠে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছিল আর্সেনাল। ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। এবার অবশ্য কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি সফরকারী দলটি।

২৫ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট হলো আর্সেনালের।

এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

দিনের আরেক ম্যাচে, বোর্নমাউথের মাঠে ১-১ গোলে ড্র করা অ্যাস্টন ভিলার পয়েন্টও ৪৭। তবে তারা ম্যাচ খেলেছে আর্সেনালের সমান, ২৫টি।

ঘরের মাঠে এদিন শট লক্ষ্যে রাখতেই ভুগছিল আর্সেনাল। প্রথম আধা ঘণ্টায় পাঁচটি শট নিলেও, একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। ৩০তম মিনিটে ডেক্লান রাইসের দূর থেকে নেওয়া শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৪০তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন সুবিমেন্দি। ডি-বক্সের মধ্যে থেকে লিয়ান্দ্রো ত্রোসারের কাটব্যাক বাইরে পেয়ে শট নেন স্প্যানিশ মিডফিল্ডার, বল প্রথম ড্রপের পর বাঁক নিয়ে পোস্টে লেগে জালে জড়ায়।

গত শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষেও দলকে এগিয়ে দিয়েছিলেন সুবিমেন্দি।

চাপ ধরে রেখে ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। গাব্রিয়েল জেসুসের বদলি নামার ছয় মিনিটের মধ্যে গোলটি করেন ইয়োকেরেশ।

হাভার্টজের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে শট নেওয়ার আগে কিছুটা ভারসাম্য হারান তিনি, তবে লক্ষ্যে ছিলেন অবিচল, পড়ে যাওয়ার আগমুহূর্তে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন সুইডিশ ফরোয়ার্ড।

ইয়োকেরেশও টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন।

যোগ করা সময়ে দ্রুত প্রতি-আক্রমণে উঠে ব্যবধান আরও বাড়ায় আর্সেনাল। এই গোলের বড় কৃতিত্ব মার্তিনেল্লির। বল পায়ে তিনি অনেকটা এগিয়ে শেষ সময়ে ডি-বক্সে বাঁদিকে ইয়োকেরেশকে খুঁজে নেন। মার্তিনেল্লিকে আটকাতে গোলরক্ষক এগিয়ে যাওয়ায়, অনায়াসে বাকি কাজ সারেন সাবেক স্পোর্তিং ফরোয়ার্ড।

আসরে সপ্তম হারের পর, ২৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে সান্ডারল্যান্ড। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল