BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীর মোহনপুরেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদ্যাপন উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খোন্দকার সাগর আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবীর সবুজ, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, বিএমডিএ সহকারী প্রকৌশলী জিএম হাসনুল ইসলাম ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আক্তার হোসেন এবং নির্বাচন কর্মকর্তা হাইউল ইসলামসহ অন্যরা।

প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশ নেয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে – দুলু realme C85 launched with massive 7000mAh ultra battery, the first in the segment উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময়