BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে ১৪৪ ধারা উপেক্ষা করে শিক্ষকের জমিতে কাজ করার অভিযোগ

মোরেলগঞ্জে ১৪৪ ধারা উপেক্ষা করে শিক্ষকের জমিতে কাজ করার অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে মাদ্রাসা শিক্ষক আব্দুল বারির মাদ্রাসার জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ১৪৪ ধারা শান্তিশৃংখরা বজায় রাখতে উভয় পক্ষকে কাজ না করার জন্য অবহিত করেছেন। কিন্তু নোটিশ পাওয়ার পরেও আদালতের নির্দেশনা না মেনে ১০ ও ১১ মার্চ মঙ্গলবার ও বুধবার লোকজন নিয়ে কাজ করছেন বলে মাদ্রাসা শিক্ষক জানিয়েছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের নেছারিয়া আজহারিয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক বৃদ্ধ আব্দুল বারি (৭২) পৈত্রিক জমির একটি অংশে দখলের জন্য একই গ্রামের প্রতিবেশী মহারাজ খানের নেতৃত্বে ৩০/৪০ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে ওই শিক্ষকের জমিতে ভবন নির্মাণ করেন।

ক্ষতিগ্রস্ত শিক্ষক আব্দুল বারি বলেন, দাদা ও পিতার পাওয়া ৬৪ শতক জমিতে ৭০ বছর ধরে ভোগদখল করে আসছি। ১৭ শতক জমি নিয়ে বিরোধ মহারাজ খানের সাথে। বিজ্ঞ আদালতের ১৪৪ নির্দেশ না মেনে কাজটি ফাঁকে ফাঁকে চালিয়ে যাচ্ছেন।

এ সর্ম্পকে মহারাজ খান বলেন, আদালতের ১৪৪ ধারার হওয়ার পরে কোন কাজ করেনি।

মোরেলগঞ্জ থানার এসআই মো. সরোয়ার হোসেন বলেন, বিজ্ঞ আদালতের ১৪৪ ধারা নোটিশ উভয় পক্ষকে শান্তিশৃংখলা রক্ষার্থে কাজ না করার জন্য বলা হয়েছে। এর পরেও যদি কেউ কাজ করে বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করা হবে।

তবে, আদালতের তারিখ অনুযায়ী উভয় পক্ষকে আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী