BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে স্রোগানে স্রোগানে মুখরিত স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহবান

মোরেলগঞ্জে স্রোগানে স্রোগানে মুখরিত স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহবান

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার আহবান জানিয়ে স্রোগানে স্রোগানে মুখরিত বাগেরহাটের মোরেলগঞ্জের ভাটখালী বাজার।

রবিবার বিকেলে পুটিখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি গণমিছিল বের হয়ে ভাটখালী বাজারের বিভিন্ন অলিগলিতে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিল করেন নেতাকর্মীরা।

পরে ইউনিয়ন পরিষদ চত্বরে সংক্ষিপ্ত পথসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলি আজিম বাবুল।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. হারুন অর রশীদ, ইঞ্জিনিয়ার সোহেল মোল্লা, যুবদল নেতা শামীম মৃধা মুকুল, জাহিদ হাওলাদার, বিএনপি নেতা রোকা মিয়া, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজোয়ান হাওলাদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখান করবে। তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের স্বার্থে ১২ ফেব্রæয়ারি ধানের শীষ প্রতীকের সোমনাথ দে কে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই