মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে ২ হাজার ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে কে কে গ্রুপের চেয়ারম্যান কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ পৌর শহরের তার নিজ বাসভবনে এসব ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কে কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহারুন জামান নিপা সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
এ সময় কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ও ঈদের আনন্দ ভাগাভাগি করা এই ধরনের মানবিক উদ্যোগে অংশ হিসেবে প্রতি বছর আমি এসব ঈদ বস্ত্র বিতরণ করি, এ বছর উপজেলার ৬ হাজার হতদরিদ্র পরিবারের কাছে এসব ঈদ উপহার বিতরণ করবো।
কাজী খায়রুজ্জামান শিপন এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য যেন কাজ করতে পারে সে লক্ষে সকলকে বর্তমান সরকারের প্রতি আস্থাশীল হওয়ার আহবান জানান। তার এ উদ্যোগকে সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #














