BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মোনাকোর মাঠে পিএসজির হার

মোনাকোর মাঠে পিএসজির হার

বিটিসি স্পোর্টস ডেস্ক: বল দখল ও আক্রমণে এগিয়ে থাকল পিএসজি। কিন্তু ঘরের মাঠে আসল কাজটা করল মোনাকো। দ্বিতীয়ার্ধের গোলে লিগ চ‍্যাম্পিয়নদের হারিয়ে দিল সেবাস্তিয়ান পোকোনিয়োলির দল।

লিগ আঁর ম‍্যাচে শনিবার ১-০ গোলে হেরেছে পিএসজি। ৬৮তম মিনিটে চমৎকার গোলে ব‍্যবধান গড়ে দিয়েছেন তাকুমি মিনামিনো।

১৪ ম‍্যাচে দ্বিতীয় হারের পরও ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। তবে, ১৩ ম‍্যাচে ২৮ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে থাকা মার্সেই ও লঁসের সুযোগ আছে লুইস এনরিকের দলকে পেছনে ফেলে শীর্ষে ওঠার।

ঘরের মাঠে প্রথম সুযোগ পায় মোনাকো। চতুর্থ মিনিটে মোহামেদ সালিসুর বাম পায়ের শট ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক। ১৬ মিনিট পর তিনি ব‍্যর্থ করে দেন আলেকসান্দার গলোভিনের ডান পায়ের শট।

৩২তম মিনিটে তাকুমি মিনামিনোর শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন পিএসজি গোলরক্ষক। তিন মিনিট পর খাভিচা কাভারাৎস্খেলিয়ার শট ব‍্যর্থ করে দেন মোনাকো গোলরক্ষক। লক্ষ‍্যে পিএসজির এটাই ছিল প্রথম শট।

৬৮তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন মিনামিনো। গলোভিনের কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন তিনি।

৮০তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় মোনাকো। জার্মান ডিফেন্ডার টিলো কেহরাহকে শুরুতে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর মনিটরে ফাউলের রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে দেখান লাল কার্ড।

একজন বেশি থাকার সুবিধাও বাকি সময়ে কাজে লাগাতে পারেনি পিএসজি। দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মোনোকো। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
realme C85 launched with massive 7000mAh ultra battery, the first in the segment উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক