BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মোদিকে ‘ভাই’ ডাকলেন নেতানিয়াহু; মোদি বললেন, দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছি

মোদিকে ‘ভাই’ ডাকলেন নেতানিয়াহু; মোদি বললেন, দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েল গিয়ে দেশটির সংসদ নেসেটে দেওয়া বক্তব্যে ইসরায়েলের প্রতি ভারতের জোরালো সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অধিকৃত জেরুজালেমে অবস্থিত ইসরায়েলি সংসদে দাঁড়িয়ে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার তীব্র নিন্দা জানান এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

সফরের শুরুতে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মোদিকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় দুই নেতাকে হাস্যোজ্জ্বল মুখে কোলাকুলি করতে দেখা যায়। নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু মোদিকে ‘ভাই’ হিসেবে সম্বোধন করেন এবং এই সফর তাকে গভীরভাবে আবেগপ্রবণ করেছে বলে উল্লেখ করেন।

নেতানিয়াহু বলেন, ‘নরেন্দ্র, আপনি ইসরায়েলের এক মহান বন্ধু এবং ভারত-ইসরায়েল বন্ধুত্বের কান্ডারি। আপনি আমাদের কাছে বন্ধুর চেয়েও বেশি—একদম ভাইয়ের মতো।’ তিনি দুই দেশের বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা কয়েক গুণ বৃদ্ধির বিষয়েও আলোকপাত করেন।

অন্যদিকে, নেসেটে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলায় সব দেশের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘বিশ্বের যেকোনো প্রান্তে ঘটে যাওয়া সন্ত্রাসবাদ সব জায়গার শান্তির জন্য হুমকি। এই কারণেই ভারত এমন সব উদ্যোগকে সমর্থন করে যা টেকসই শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।’ গাজায় গত দুই বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের প্রেক্ষাপটেও মোদি ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যে ভারতীয় প্রধানমন্ত্রী আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের ‘আব্রাহাম চুক্তি’র প্রতি পূর্ণ সমর্থন জানান।

এর পাশাপাশি ফিলিস্তিন ও গাজা ইস্যু নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার প্রতিও নিজের ইতিবাচক অবস্থানের কথা জানান তিনি। দুই নেতার এই বৈঠক এবং বক্তব্যের মধ্য দিয়ে ভারত ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাল বলে মনে করছেন বিশ্লেষকরা। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সাংবাদিকের নাতনী মারিহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত আদমদীঘিতে জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ