BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মোংলায় যৌথ অভিযানে হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক

মোংলায় যৌথ অভিযানে হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি: মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর ২০২৫ বুধবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন কানাইনগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও প্রায় ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু