BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মোংলায় বিদেশি জাহাজ থেকে চুরি হওয়া কয়লাসহ ১২ চোরাকারবারী আটক

মোংলায় বিদেশি জাহাজ থেকে চুরি হওয়া কয়লাসহ ১২ চোরাকারবারী আটক

বাগেরহাট প্রতিনিধি: মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার করা লাইটার ভেসেল ভর্তি ১১০০ মেট্রিকটন কয়লাসহ ১২ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে কয়লা নিয়ে যাওয়ার সময় বরিশাল থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কোস্টগার্ডের একটি আভিযানিক দল বরিশালের কোতোয়ালি থানার চরমোনাই আনন্দ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের এক হাজার ১০০ মেট্রিক টন চোরাইকৃত কয়লাসহ ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে এসব কয়লা অবৈধভাবে পাচার করা হচ্ছিল।

জব্দকৃত কয়লা, পাচারকাজে ব্যবহৃত লাইটার ভেসেল ও আটককৃত চোরাকারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিয়াম-উল-হক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার