BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেহেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেনের মোটরসাইকেল র‌্যালি

মেহেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেনের মোটরসাইকেল র‌্যালি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেনের পক্ষে দীর্ঘ মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালির অগ্রভাগে আমজাদ হোসেন খোলা জিপে হাত নাড়িয়ে সড়কের দু’পাশের মানুষকে শুভেচ্ছা জানান।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে গাংনী উপজেলার বাওট ফুটবল মাঠ এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়।

মোটরসাইকেল র‌্যালিটি বামন্দী, গাংনী, বাঁশবাড়িয়া হয়ে মেহেরপুর-কুষ্টিয়া-আঞ্চলিক মহাসড়কের ১৭ কিলোমিটার দূরে গাঁড়াডোব বাসস্ট্যান্ডে শেষ হয়। এর আগে বাওট বাজারে তিনি সাংবাদিকদের সাথে দলের নির্বাচনী ভাবনা নিয়ে কথা বলেন।

শোভাযাত্রায় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মুরাদ আলী, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মেহেরপুর প্রতিনিধি মো. আকবর আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত