BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেক্সিকোতে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মেক্সিকোতে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মাদক দমন করতে প্রয়োজনে মেক্সিকোতে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠক শেষে ট্রাম্প জানান, কলম্বিয়ায় থাকা কোকেনের ফ্যাক্টরিও ধ্বংস করবেন তিনি। এমনকি ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের কথাও বলেন ট্রাম্প।

সোমবার (১৭ নভেম্বর) ওভাল অফিসে ফিফা বিশ্বকাপ টাস্কফোর্সের ব্রিফিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২৫ সালে বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা গুরুত্ব পাচ্ছে, কিন্তু ওভাল অফিসে ট্রাম্পের কণ্ঠে ছিল পুরোটাই মাদকবিরোধী যুদ্ধের আগ্রাসী নীতি।

মেক্সিকো থেকে ভেনেজুয়েলা, আমেরিকার দক্ষিণ সীমান্তে তিনি যে কড়া অবস্থান নিচ্ছেন, তা স্পষ্ট করেছেন ট্রাম্প।

মেক্সিকো থেকে মাদক প্রবাহ রোধে হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেননি জানিয়ে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে যে বিপুল পরিমাণ মাদক ঢুকছে, তার বড় অংশই আসে মেক্সিকো সীমান্ত হয়ে। তাই প্রয়োজনে মেক্সিকোর ভেতরে সামরিক হামলাও চালাতে পারেন বলে সতর্ক করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের জলপথ দিয়ে প্রায় কোনো মাদকই ঢোকে না, প্রায় ৮৫ শতাংশ কমে গেছে। এখন মাদক ঠেকাতে হলে আমি কি মেক্সিকোতে হামলা চালাবো? হ্যাঁ, প্রয়োজনে তাই করব। মাদক বন্ধ করতে যা দরকার, সবই করতে প্রস্তুত আমি

এসময় কলম্বিয়া প্রসঙ্গে ট্রাম্প সরাসরি বলেন, সুযোগ পেলে তিনি কলম্বিয়ার কোকেন উৎপাদন কারখানাগুলো ধ্বংস করতে চান। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক অভিযান ঘোষণা করেননি, তবে সংকেতটা বেশ স্পষ্ট।

ট্রাম্প বলেন, আমরা ভালোভাবেই জানি মাদক, ফেন্টানিল, কোকেন, কীভাবে এখানে আসে। কলম্বিয়ায় কোকেন তৈরির কারখানা আছে। সেই কারখানাগুলো ধ্বংস করতে পারলে আমি গর্বিতই হতাম।

এছাড়াও ভেনেজুয়েলা মার্কিন সীমান্তে প্রিজন খালি করে মানুষ পাঠিয়েছে, যা বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে এনেছে বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার