BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মৃত্যুর ৩০ বছর পর নিজের কণ্ঠে অজানা গল্প শোনাবেন প্রিন্সেস ডায়ানা

মৃত্যুর ৩০ বছর পর নিজের কণ্ঠে অজানা গল্প শোনাবেন প্রিন্সেস ডায়ানা

বিটিসি বিনোদন ডেস্ক: ব্রিটিশ রাজপরিবারের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব প্রিন্সেস ডায়ানাকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে নতুন একটি প্রামাণ্যধারাবাহিক। আগে প্রকাশ না হওয়া দীর্ঘ সময়ের ব্যক্তিগত কথোপকথনের রেকর্ডের ভিত্তিতে তৈরি এই ধারাবাহিকটি তার জীবনকে তুলে ধরবে তার নিজের কণ্ঠেই।

‘ডায়ানা: দ্য আনহার্ড ট্রুথ’ শিরোনামের এই তিন পর্বের ধারাবাহিকটি মুক্তি পাবে ২০২৭ সালে। এটি তার মৃত্যুর ৩০ বছর পূর্তির সময়ের সঙ্গে মিলে যাচ্ছে।

১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

এই প্রামাণ্যধারাবাহিকের মূল ভিত্তি পাঁচ ঘণ্টার কথোপকথন। সেটি ডায়ানা করেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সার্জন ড. জেমস কোলথ্রাস্টের সঙ্গে।

এই রেকর্ডগুলিই পরবর্তীতে সাংবাদিক অ্যান্ড্রু মর্টনের ১৯৯২ সালের আলোচিত বইয়ের ভিত্তি হয়ে ওঠে।

প্রযোজনা প্রতিষ্ঠান লাভ মানডে টিভি জানিয়েছে, এই ধারাবাহিকের মাধ্যমে আধুনিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এক জীবনের ওপর নতুনভাবে আলোকপাত করা হবে।

ডায়ানার ব্যক্তিগত অনুভূতি, সংগ্রাম, আত্মপরিচয়ের খোঁজ এবং রাজপরিবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেও নিজেকে খুঁজে পাওয়ার গল্প এতে উঠে আসবে।

প্রযোজকদের মতে, এই কাজটি ডায়ানাকে নতুনভাবে জানার সুযোগ করে দেবে দর্শকদের।

তার দৃঢ়তা, সংবেদনশীলতা ও মানবিক দিকগুলো আরও গভীরভাবে তুলে ধরা হবে, যা তার সম্পর্কে জনমানসে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার