BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-শি, সম্পর্কের বরফ কি গলবে?

মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-শি, সম্পর্কের বরফ কি গলবে?

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার কয়েকটি দেশ সফরে আসছেন ডনাল্ড ট্রাম্প। সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে উত্তেজনা যখন চরমে, তার মধ্যেই জানা যায় যে এই সফরে ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ হতে পারে। এবার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

ট্রাম্প আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বিবিসি বলছে, শি এবং ট্রাম্পের মধ্যে বৈঠকটি কয়েক সপ্তাহ ধরেই আলোচনার মধ্যে ছিল। কিন্তু বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই সাক্ষাৎ নিয়ে সন্দিহানও ছিলেন অনেকে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি হতে যাচ্ছে দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক।

এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন যে, চীন যদি তার বিরল খনিজ (রেয়ার আর্থ) রফতানির ওপর কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তাহলে নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শি-ট্রাম্পের মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন (এপেক)-এর সাইডলাইনে দ্বিপাক্ষিক এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। 
 
অনেক বিশ্লেষকের মতে, ট্রাম্প এবং শি জিনপিংয়ের বৈঠকের মধ্য দিয়ে উভয় পক্ষের বাণিজ্য উত্তেজনা কিছুটা হলেও মিটতে পারে। যদিও এ বিষয়ে ধারণা পেতে অপেক্ষা করতে হবে ৩০ অক্টোবর পর্যন্তই। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী