BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে পড়ে আহত মিস জ্যামাইকা এখনো আইসিইউতে

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে পড়ে আহত মিস জ্যামাইকা এখনো আইসিইউতে

বিটিসি বিনোদন ডেস্ক: থাইল্যান্ডে অনুষ্ঠিত সদ্য শেষ হওয়া এবারের মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে মঞ্চে হাঁটার সময় একটি ধাপ মিস করায় তিনি হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়ে যান।

ওই দুর্ঘটনার তিন দিন পরও হাসপাতালে ভর্তি আছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকগণ।

মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, গ্যাব্রিয়েলের অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে অন্তত সাত দিন আইসিইউতে রাখা হবে। বর্তমানে থাইল্যান্ডে তার পাশে আছেন তার বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি।

ফিলিসিয়া বলেন, ‘গ্যাবির অবস্থা যতটা ভালো হওয়ার কথা ছিল, ততটা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছে।’

চিকিৎসক দল জানায়, তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষায়িত চিকিৎসা চলছে।

বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা কর্তৃপক্ষ জ্যামাইকা ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী জ্যামাইকানদের কাছে গ্যাব্রিয়েলের জন্য প্রার্থনা করার আহ্বান জানায়।

তারা আরও অনুরোধ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য, ভুল তথ্য বা অনুমানভিত্তিক পোস্ট না দিতে। পরিবারের মানসিক কষ্টের কথা বিবেচনা করে সবাইকে সহানুভূতিশীল ও সংবেদনশীল থাকার অনুরোধ জানানো হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের