BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মিশরে বিয়ে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ৪ জনের

মিশরে বিয়ে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ৪ জনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিশরের মিনিয়া প্রদেশে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ৪ জন নিহত হয়েছেন। মিনিয়ার উত্তরে বেনি মাজর জেলার একটি সড়কে গত রবিবার দুর্ঘটনাটি ঘটে।

বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বর-কনে, কনের বোন ও আরো একজনকে নিয়ে গাড়িটি তাদের নতুন বাড়ির দিকে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই কনে ও তার বোনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বর ও চালককে, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে বরও মারা যান। রাতেই তাদের বিয়ে উদযাপনের কথা ছিল।

ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে গোটা দেশ শোকাহত।

সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায় কনের বাবা কান্নায় ভেঙে পড়েছেন, স্মৃতি আঁকড়ে ধরে বলছেন, ‘আমি তোমার জন্য আনন্দ করার সুযোগটুকুও পেলাম না, আমার মেয়ে… আমার আদরের সন্তান।’
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন তদন্ত কমিটি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান