BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত-২, আহত-৩

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত-২, আহত-৩

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই এক মাদরাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সিএনজি ও পথচারীদের ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

বুধবার (২৯ তারিখ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ইমাম উদ্দিন মঞ্জু বলেন, আমি রাস্তা পার হয়ে একটু দাঁড়িয়েছিলাম। হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক এসে সিএনজি ও পাশে থাকা পথচারীদের চাপা দেয়। চোখের সামনে এমন ভয়াবহ দুর্ঘটনা দেখে হতভম্ব হয়ে গেছি। এখনো বুক কাঁপছে।

দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ উদ্ধার অভিযান চালায়।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় যানজট দেখতে পেয়ে ঘটনাস্থলে আসি। দুর্ঘটনার বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত অবহিত করা হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার