BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিয়ানমার থেকে আসা ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

মিয়ানমার থেকে আসা ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে মিয়ানমার থেকে আসা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। এ সময় এক রোহিঙ্গা মাদক কারবারি মো. নুরুল আমিন (২৪) আটক হয়েছেন।

আটক নুরুল আমিন উখিয়ার বালুখালি ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মীর আহমদের ছেলে।

বিষয়টি রাতেই নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।

অধিনায়ক জানান, গোপন সংবাদে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) মিয়ানমার থেকে টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং বিওপি এলাকা দিয়ে মাদকের চালান অনুপ্রবেশ করবে। সেই সংবাদে উনচিপ্রাং বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে আনুমানিক ৫০০ গজ পশ্চিমে অবস্থান করে।

রাতের অন্ধকারে একজন ব্যক্তি মিয়ানমারের দিক থেকে নাফনদী পার হয়ে হাজির ঘের দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলেও টহল দল তাকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবা ট্যাবলেট ও আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার