BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মিয়ানমারে পাচারের পথে বিপুল পরিমাণ আলুসহ ২ ফিশিং বোট আটক

মিয়ানমারে পাচারের পথে বিপুল পরিমাণ আলুসহ ২ ফিশিং বোট আটক

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলু ও দুটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার অধীনস্থ নোয়াখালীর হাতিয়া থানার চর আতাউর সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে ওই এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায়, বোট দুটিতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ আলু মিয়ানমারে পাচারের জন্য বহন করা হচ্ছে। এ সময় প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৬০ বস্তা আলু জব্দ করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটও আটক করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা আলু ও পাচার কাজে ব্যবহৃত বোটগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, দেশের উপকূলীয় অঞ্চল ও নদ-নদীতে পাচার ও চোরাচালান রোধে তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী