BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মিউনিখে আজ কি আরেকটি গোল–উৎসব

মিউনিখে আজ কি আরেকটি গোল–উৎসব

বিটিসি স্পোর্টস ডেস্ক: আজ কি তাহলে আরেকটি গোল-উৎসব? আট দিন আগে ছবি ও কবিতার দেশের রাজধানী প্যারিসে ফুটবলের সব সৌন্দর্য নিয়ে দেখা দিয়েছিল পিএসজি–বায়ার্ন মিউনিখ প্রথম লেগের ম্যাচ।

ফ্রান্স ও জার্মানির দুই ফুটবল পরাশক্তি সেদিন আক্রমণের পর আক্রমণকেই একমাত্র কৌশল হিসেবে বেছে নিয়েছিল। ফুটবলমোদীরা উপহার পেয়েছিলেন ৯ গোলের অবিশ্বাস্য এক ম্যাচ। যে ম্যাচে ৫-৪ গোলে জিতে এগিয়ে আছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

সেই ফুটবল-উৎসবের দ্বিতীয় অধ্যায়টা আজ মিউনিখে। বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ। যাতে পিএসজিকে আতিথেয়তা দেবে চার ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়ে যাওয়া বায়ার্ন। সেই চ্যাম্পিয়ন হওয়াই কী দারুণ দাপটে! ম্যাচ বাকি আছে আরও দুটি, এর মধ্যেই করা হয়ে গেছে রেকর্ড ১১৬ গোল।

গোল করাকেই ধ্যানজ্ঞান বানিয়ে ফেলা দুটি দলের একটিকে আজ বিদায় নিতেই হবে। এক গোলে পিছিয়ে থাকায় ছয়বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন বায়ার্নের আজ আরেকটু বেশিই আক্রমণাত্মক ফুটবল খেলার কথা। কোচ ভিনসেন্ট কোম্পানির কথায় সেটিই প্রতিধ্বনি।

প্রথম লেগ সম্পর্কে যিনি বলছেন, ‘যারা সবকিছু সাদা–কালো দেখে আমি তেমন মানুষ নই। আমার কাছে প্যারিসে যা হয়েছে, সেটি একদমই নিখুঁত হয়েছে।’

হারার পরও যদি কোনো কোচ এমন বলতে পারেন, জয়ী পিএসজির কোচ লুইস এনরিকে তো তা বলবেনই। প্যারিসের সেই ম্যাচের ঘোর থেকে বেরোতে পারেননি এই স্প্যানিশও।

গত মৌসুমে পিএসজিকে প্রথমবার ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট এনে দেওয়া কোচ টানা দ্বিতীয়বার প্যারিসে ট্রফিটা নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই ভাবছেন না।

আজ আরেকটি ফুটবল-উৎসব দেখার আশা বোধ হয় করাই যায়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত