BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মা হচ্ছেন অভিনেত্রী কারিশমা

মা হচ্ছেন অভিনেত্রী কারিশমা

বিটিসি বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় মুখ কারিশমা তান্না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি।

সম্প্রতি একগুচ্ছ ছবি প্রকাশ করে স্বামী বরুণের সঙ্গে দুই থেকে তিন হওয়ার খবর জানান এই অভিনেত্রী। সেই পোস্টে আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘অলৌকিক কিছু ঘটতে চলেছে।

আগস্টে আমাদের জীবনের সেরা উপহারটি আসছে।’

প্রকাশিত ছবিগুলোতে হবু মা-বাবাকে ছোট জুতা, ‘মা’ ও ‘বাবা’ লেখা টুপি হাতে বিভিন্ন ভঙ্গিতে দেখা গেছে।

আনন্দঘন এই মুহূর্ত ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

এই সুখবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন কারিশমা।

খুশি কাপুর, দিয়া মির্জা, জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহানসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাকে।

উল্লেখ্য, ছোট পর্দা দিয়ে অভিনয়জীবন শুরু করেন কারিশমা তান্না। পরবর্তীতে বড় পর্দায়ও কাজ করেন তিনি।

২০২১ সালে ব্যবসায়ী বরুণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।

বিয়ের প্রায় পাঁচ বছর পর তাদের সংসারে আসছে প্রথম সন্তান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান