BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় ১০ মাসে ৪৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ১০ মাসে ৪৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ অভিবাসীদের কার্যকলাপ দমনে দেশজুড়ে ধারাবাহিক ও কঠোর অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত এই পরিসংখ্যানে অভিবাসন বিভাগের কঠোর অবস্থানের চিত্র ফুটে উঠেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই ১০ মাসে অভিবাসন বিভাগ মোট ১১ হাজার ৯১৭টি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে ২ লাখ ২ হাজার ৩০২ জনকে। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪৩ হাজার ২৯১ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ বিদেশিদের কাজে নিয়োগ দেয়ার অপরাধে ১ হাজার ৮৩৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

অক্টোবর মাসেও অভিযান ছিল চোখে পড়ার মতো। এই মাসে ১ হাজার ২২২টি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে ২৫ হাজার ৯৩৭ জনকে। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪ হাজার ২৩৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ বিদেশিদের কাজে নিয়োগ দেয়ার অপরাধে ২৪৪ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

এক বিবৃতিতে অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সর্বদা সুরক্ষিত রাখতে তারা এনফোর্সমেন্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতে আরও জোরালো হবে বলে জানিয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ