BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযান ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র রোববার (৫ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছেন, মধ্য ইরানের ইসফাহানের দক্ষিণাঞ্চলে পরিচালিত এক সমন্বিত অভিযানে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

মুখপাত্রের দেওয়া তথ্যমতে, নিখোঁজ পাইলটকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী মরিয়া হয়ে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালালে এই সংঘাতের সূত্রপাত হয়। আইআরজিসি, নিয়মিত সেনাবাহিনী (আর্তেশ), বাসিজ এবং পুলিশ বাহিনীর এক যৌথ অভিযানে মার্কিন বিমানগুলোকে বাধা দেওয়া হয়।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অভিযানে আমেরিকার দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান ধ্বংস হয়েছে। বিধ্বস্ত বিমানগুলো ইসফাহানের দক্ষিণাঞ্চলে জ্বলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানি সামরিক মুখপাত্র এই ঘটনাকে আমেরিকার জন্য একটি ‘লজ্জাজনক পরাজয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি ১৯৮০ সালের এপ্রিলে ইরানে আমেরিকার ব্যর্থ ‘অপারেশন ঈগল ক্ল’-এর সাথে বর্তমান ঘটনার তুলনা টেনে একে ঐশ্বরিক সহায়তার ফল বলে বর্ণনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযানকে সফল হিসেবে প্রচার করে ঘটনার গুরুত্ব কমানোর চেষ্টা করছেন। তবে ইরান বিষয়টিকে তাদের সার্বভৌমত্বের ওপর বড় জয় হিসেবে দেখছে।

এখন পর্যন্ত পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিশাল ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান