BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে দুটি শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার0৮

মানিকগঞ্জে দুটি শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার0৮

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে দুটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘটিত ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।

এর আগে, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর, ঢাকার আশুলিয়া এবং গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২০ মার্চ রাতে শিবালয় উপজেলার আসতিয়া পেপার অ্যান্ড বোর্ড মিল এবং ২৩ মার্চ ভোরে ঘিওরের পুখুরিয়া এলাকায় অবস্থিত অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড কারখানায় সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। দেশীয় অস্ত্রে সজ্জিত ২০ থেকে ২৫ জনের ডাকাত দল নিরাপত্তাকর্মীদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং মারধর করে মেশিন রুমে আটকে রাখে।

এসময় তারা বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ, তামার তার, কম্পিউটার, ডিভিআর, নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। পরে অভিযানে বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ তামা, বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ