BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জে চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: দেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মানিকগঞ্জে ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা। আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ শহরের দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ শহরের প্রবেশমুখে পৌঁছানোর পর হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যে গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে দ্রুতগতিতে পালিয়ে যায়। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার পরপরই পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।

অপরদিকে, ককটেল বিস্ফোরণের মতো অপতৎপরতা রুখতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিকদলের স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে একত্রিত হয়ে অবস্থান নেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার