BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মিরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে গণমুখী একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক এই সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন, ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মলিক।

তিনি বলেন, দেশে অসংক্রামক রোগ, বিশেষ করে হৃদরোগ আশঙ্কাজনক হারে বাড়ছে। এ পরিস্থিতিতে চিকিৎসা সুবিধার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ফাউন্ডেশনের এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য, প্রাণিকুল ও পরিবেশ, এই তিনটি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

‘ওয়ান হেলথ’ ধারণা অনুযায়ী, টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে এই তিনটি ক্ষেত্রকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

সেমিনারে মো. আমিনুল হক বলেন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ই-হেলথ কার্ড চাল এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে চিকিৎসাসেবা উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও তামাকের মতো নেশাজাতীয় দ্রব্য গ্রহণের ফলে তরুণ সমাজ ভয়াবহ আসক্তের দিকে ঝুঁকে পড়ছে। এসব তরুণদের সুস্থ জীবনধারায় আনতে এবং স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলা বাধ্যতামূলক করতে সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। হৃদরোগীদের কাছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আস্থার জায়গায় পরিণত হয়েছে; এজন্য এই প্রতিষ্ঠানকে বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে তিনি অভিমত দেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, বর্তমানে তরুণদের মধ্যে ই-সিগারেট ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা প্রয়োজন।

অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী) বলেন, নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাদ্যগ্রহণ, তামাকজাত দ্রব্য ব্যবহার না করা ও খেলাধুলা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক বিগ্রে. জেনা. (অব.) অধ্যাপক মো. ইউনুছুর রহমান।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উদযাপিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান