BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদ্রিদ ডার্বিতে রোমাঞ্চকর জয় রিয়ালের

মাদ্রিদ ডার্বিতে রোমাঞ্চকর জয় রিয়ালের

বিটিসি স্পোর্টস ডেস্ক: দারুণ নাটকীয় এক ম্যাচে ১০ জনের দল নিয়েও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার (২৩ মার্চ) লা লিগার এই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচের শুরুটা ছিল দুই দলেরই আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর। তবে ৩৩ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় অ্যাতলেতিকো।

জিউলিয়ানো সিমিওনের বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশ করেন আদেমোলা লুকম্যান।

বিরতির পরই ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫২ মিনিটে ব্রাহিম দিয়াজকে ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়ুস। মাত্র তিন মিনিট পরই অ্যাতলেতিকোর রক্ষণভুলের সুযোগ নিয়ে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে।

৬৬ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে আবারও সমতায় ফেরান নাহুয়েল মলিনা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত পাস থেকে ভিনিসিয়ুস নিজের দ্বিতীয় গোল করে আবারও এগিয়ে দেন রিয়ালকে।

৭৭ মিনিটে আলেক্স বায়েনাকে পিছন থেকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ভালভার্দে।

ফলে শেষ দিকে ১০ জন নিয়েই খেলতে হয় রিয়ালকে।

শেষ মুহূর্তে অ্যাতলেতিকো চাপ বাড়ালেও গোল করতে ব্যর্থ হয়। হুলিয়ান আলভারেজের দূরপাল্লার শট পোস্টে লাগলে বড় বিপদ থেকে রক্ষা পায় রিয়াল।

এই জয়ে শিরোপা দৌড়ে আরো জোরালো অবস্থানে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তারা এখন শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ