BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জায়মা রহমান

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জায়মা রহমান

ঢাকা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের প্রথম দিনে মহিলা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও তার মেয়ে জায়মা রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম ভাসানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার করেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইফতারের আগে জুবাইদা রহমান ও জাইমা রহমান এতিম শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও কুশল বিনিময় করেন।

জানা গেছে, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর নির্বাচনী এলাকার কড়াইল বস্তি ও ভাসানটেকের ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রমজান মাসজুড়ে ইফতার, রাতের খাবার এবং সেহরি সরবারহ করবে স্থানীয় বিএনপি।

তারই অংশ হিসেবে আজ এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রতি বছর প্রথম রমজানে এতিম এবং উলামা-মাশায়েকদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতারা বড় পরিসরে ইফতার করতেন।

তবে এবার কেন্দ্রীয়ভাবে সেরকম কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও নেতারা ব্যক্তিগত ও স্থানীয়ভাবে সাধারণ মানুষের সঙ্গে ইফতারে অংশ নিচ্ছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল