BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদুরোর মতো চেচেন নেতাকে অপহরণের প্রস্তাব জেলেনস্কির, লক্ষ্য পুতিনকে চাপে ফেলা

মাদুরোর মতো চেচেন নেতাকে অপহরণের প্রস্তাব জেলেনস্কির, লক্ষ্য পুতিনকে চাপে ফেলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলতে চেচেন নেতা রমজান কাদিরভকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এর মাধ্যমে রুশ প্রেসিডেন্টকে একটি কড়া বার্তা দেওয়া সম্ভব হবে। খবর রয়টার্সের।

বুধবার (৭ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট এই আহ্বান জানান।

জেলেনস্কির যুক্তি,এই পদক্ষেপের ফলে চাপে পড়ে ইউক্রেন সংঘাত বন্ধে বাধ্য হতে পারেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন সংঘাতকে আরও উসকে দিতে কাদিরভ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করেন জেলেনস্কি।

একই সময়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সিদ্ধান্তকে আবারও সাধুবাদ জানান।

এদিকে, জেলেনস্কির এই আহ্বানের কড়া জবাব দিয়েছেন রমজান কাদিরভ। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় জেলেনস্কিকে ‘বোকা’ বলে সম্বোধন করে কাদিরভ বলেন, ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই ধরনের প্রস্তাব নিছক কাপুরুষোচিত আচরণ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৪৬ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি, পানিবন্দি লাখো মানুষ গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী