BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদারীপুরে বাসকে সাইড দিতে গিয়ে কাভার্ডভ্যান দোকানে, নিহত-১

মাদারীপুরে বাসকে সাইড দিতে গিয়ে কাভার্ডভ্যান দোকানে, নিহত-১

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ডভ্যান সড়কের পাশের দোকানে উঠে গেলে দোকানদার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইলিয়াস সরদার (৪০)। তিনি নয়াকান্দি বাজিতপুর গ্রামের মন্নাত সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি বরিশালগামী ছিল। সমাদ্দার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই গাড়িটি ইলিয়াসের দোকানের উপর উঠে যায়। এতে দোকানঘরটি ভেঙে গুঁড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান দোকানদার ইলিয়াস।

এ সময় আহত হন নিহত ইলিয়াসের মেয়ে লাবনী (১২) ও ক্রেতা শওকত সরদার (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বিটিসি নিউজকে বলেন, ‘নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যান দোকানের উপর উঠে যাওয়ায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক