BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদারীপুরে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো শিশুর, ক্ষোভে প্রাইভেটকারে আগুন

মাদারীপুরে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো শিশুর, ক্ষোভে প্রাইভেটকারে আগুন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে দ্রুতগামী এক প্রাইভেটকারের ধাক্কায় সুরাইয়া কাজী (১০) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মিম কাজী (১২)। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া কাজী একই এলাকার দেলোয়ার কাজীর মেয়ে। আহত মিম কাজী মামুন কাজীর মেয়ে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয় এবং গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে গণপিটুনি দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির কাছের রাস্তাটি পার হওয়ার সময় বেপরোয়া গতির প্রাইভেটকারটি দুই শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সুরাইয়া। আহত মিমকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা প্রাইভেটকারটিতে আগুন দেয়। গাড়িতে থাকা ১৫-১৬ বছর বয়সী এক কিশোরকে তারা ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালকসহ গাড়ির যাত্রীরা সবাই মাতাল অবস্থায় ছিল এবং তাদের বয়স ছিল ১৫-১৬ বছরের মধ্যে। দুর্ঘটনার পর গাড়িতে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও জানান, ‘স্থানীয়রা গাড়িচালকসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বাকি জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার