BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত-১০

মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত-১০

মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে একটি পিকআপ ও গাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে জেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে রাজধানী ঢাকা থেকে যাত্রী ও মালপত্র নিয়ে একটি পিকআপ বরিশালের দিকে যাচ্ছিল।

পিকআপটি মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক (বরিশাল) থেকে আসা একটি গাছবোঝাই ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুই শিশুসহ অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নিলে সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার বিষয়ে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমন্ত অবস্থায় থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ