BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদক ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন এমপি মুশফিকুর রহমান

মাদক ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন এমপি মুশফিকুর রহমান

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান কসবা-আখাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ মাদক প্রবেশ এবং এলাকায় চলমান কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

তিনি মাদক ও চোরাচালান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর একটি লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।

আবেদনে তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট সরকারের আমল থেকে কসবা উপজেলার বায়েক ও কাইমপুর ইউনিয়ন এবং আখাউড়া উপজেলার মনিয়ন্দ, মোগড়া, আখাউড়া দক্ষিণ ও উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বিভিন্ন পথ দিয়ে সীমান্ত রক্ষীবাহিনীর নজর এড়িয়ে প্রতিনিয়ত ভারত থেকে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের ভয়ংকর মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে। সীমান্ত এলাকায় কিছু চিহ্নিত চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এমপি মুশফিকুর রহমান কসবা-আখাউড়া সীমান্ত পথে মাদক চোরাচালান জরুরি ভিত্তিতে বন্ধে কঠোর নজরদারি বৃদ্ধি, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে, তিনি অপর এক চিঠিতে কসবা-আখাউড়া নির্বাহী অফিসারগণদের নির্দেশপ্রদান করে উল্লেখ করেন, বিগত সরকারের আমল থেকে কসবা-আখাউড়া এলাকায় একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ফসলি জমি ও নদী থেকে অবৈধভাবে ড্রেসিং পদ্ধতিতে বালু উত্তোলন করে আসছে। ফলে একদিকে যেমন ফসলি জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে তেমনি অন্যদিকে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরের বাঁধ ভেঙে বসতবাড়ি ও কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

এ বিষয়ে স্থানীয়ভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কসবা-আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারকে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।

মুশফিকুর রহমান এমপি এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানান এবং এবিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সীমান্তে মাদক, চোরাচালান এবং ফসলি জমি ও নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধ ও অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা পেয়েছি। নির্দেশনার আলোকে এসব অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আজকে থেকে কার্যক্রম শুরু করবে উপজেলা প্রশাসন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সাংবাদিকের নাতনী মারিহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত আদমদীঘিতে জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ