BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাচাদোর সঙ্গে নোবেল পুরস্কার ভাগাভাগি করতে রাজি ট্রাম্প

মাচাদোর সঙ্গে নোবেল পুরস্কার ভাগাভাগি করতে রাজি ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির বিরোধী দলীয় নেতা বিরোধী নেতা ও এবারের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো ট্রাম্পের সঙ্গে সখ্যতা গড়তে এই নোবেল পুরস্কারটি ট্রাম্পকে দিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তার এই প্রস্তাব সানন্দে গ্রহণ করতে রাজিও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে দেখা হলে তিনি এই ‘উপহার’ নেবেন।

তবে নোবেল কমিটি সাফ জানিয়ে দিয়েছে, নোবেল পুরস্কার হাতবদল করার কোনো নিয়ম নেই।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি তিনি (মাচাদো) আগামী সপ্তাহে আসছেন। আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’

মাচাদো পুরস্কারটি তাকে দিতে চান শুনে ট্রাম্প বলেন, এটি তার জন্য হবে ‘বিরাট সম্মানের’।

নোবেল নিয়ে এই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক বরফ গলতে শুরু করেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, তাদের কূটনীতিকদের একটি দল শিগগিরই ওয়াশিংটনে পৌঁছাবে।

শুক্রবার (৯ জানুয়ারি) নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নোবেল ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা আর প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। এ বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা সব সময়ের জন্য প্রযোজ্য।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক