BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় এসিল্যান্ডের কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপ, আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি

মাগুরায় এসিল্যান্ডের কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপ, আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের নিচতলার একটি রুমে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোছা. আসমা আক্তার বলেন, ‘রাত তিনটার দিকে দুষ্কৃতকারীরা ভবনের পেছন দিক দিয়ে জানালা ভেঙে পেট্রল বোমা নিক্ষেপ করেছে। এতে নিচতলার একটি রুমে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে থাকা কম্পিউটার ও জমির প্রয়োজনীয় নথিপত্র নষ্ট হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

অন্যদিকে, ভোর সাড়ে চারটার দিকে মাগুরা রেজিস্ট্রি অফিসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অফিসের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাইরে লেখকদের দুটি কক্ষ আগুনে পুড়ে গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বিটিসি নিউজকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পেট্রল বোমায় ব্যবহৃত বোতল শনাক্ত করেছে। দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাগুরা প্রতিনিধি মো. তানভির আহম্মেদ চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশে ইরানের নতুন হামলা নেতানিয়াহুর ‘সন্ত্রাস’ বিশ্বশান্তির জন্য চরম হুমকি : এরদোয়ান হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতে জনসমুদ্র, বিশ্বশান্তি কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত যমুনায় মানুষের ঢল, সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী